মুনছুর আলী উচ্চ বিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় নাড়ুয়া ইউনিয়নে গড়াই নদীর তীরে অত্যন্ত মনোরম পরিবেশে একটি অন্যতম প্রশিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ১ জানুয়ারী ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি মুনছুর আলী উচ্চ বিদ্যালয় নামে যাত্রা শুরু করে। শুরুতেই প্রতিষ্ঠানটি সুশৃঙ্খল ভাবে পরিচালিত হতে থাকে। বাকসাডাঙ্গী গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তোফাজ্জেল হোসেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। তিনি মৃত আজিজুর রহমান মোল্লা সাহেবের দ্বিতীয় পুত্র। শিক্ষা অনুরাগী এই মহৎ মানুষটি তার চাচা মুনছুর আলী মোল্লা সাহেবের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন এবং চাচার স্মৃতিকে অম্লান করতে গড়ে তোলেন “ মুনছুর আলী উচ্চ বিদ্যালয়” নামক প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টি ১মে ২০০৪ সালে এম পি ও ভুক্ত হয়। এখানে সহপাঠ কার্যক্রম চালু আছে। প্রায় তিন দশক সময় ধরে প্রতিষ্ঠানটি বহু প্রতিভার জন্ম দিয়েছে। এলাকার দরিদ্র, মেধাবী সহ সকল স্তরের শিক্ষার্থীদের শিক্ষা লাভের এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টি মাত্র ১৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। ধীরে ধীরে ছাত্র- ছাত্রীর সংখা বাড়তে থাকে। একটি এল আকৃতির ভবনে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়। ইঞ্জিনিয়ার তোফাজ্জেল হোসেন যে স্বপ্ন দেখেছিলেন তা আজ এক মাইল ফলকে রুপান্তরিত হয়েছে। এখানে সহ শিক্ষা কার্যক্রম গুলো যথেষ্ঠ গুরুত্ব সহকারে পরিচালিত হয়। ১৯৯৮ সাল থেকে অদ্যবধি প্রতিষ্ঠানের জন্য শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তা –কর্মচারী গনের অবদান, ত্যাগ ও সহযোগীতা স্কুলের ইতিহাসে চিরভাস্কর হয়ে থাকবে।